ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এলএলবিসহ ৪ পেশাদার বিষয়ে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় Logo ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ Logo আইন লঙ্ঘন করলেই ব্যাংকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি: গভর্নর Logo “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইলিয়াস আলী গুমের রোমহর্ষক বর্ণনা” Logo নারী ও শিশু নির্যাতন দমন আইন: ব্যাখ্যা, প্রয়োগ ও কার্যকারিতা Logo সোমবারই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার Logo যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের Logo প্রাচীন প্রথা থেকে আধুনিক সংবিধান: বাংলাদেশের আইনের বিবর্তন কাহিনী Logo বিচার ব্যবস্থার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: অ্যাটর্নি জেনারেল Logo সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর কাতাম আল-আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কেবল ‘প্রথম পদক্ষেপ’। আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান এ প্রণালিতে চলাচল কার্যত সীমিত করে দেয়। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হওয়ার পর তেহরান জলপথটি পুনরায় উন্মুক্ত করে।

তবে দুই দেশের মধ্যে এখনো কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। কিন্তু লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনি শিগগিরই সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতার ভিত্তিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল থাকবে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত তাঁর কাছে নেই।

অন্যদিকে ইরানও জানিয়েছে, একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফারস নিউজ এজেন্সিকে বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। পাশাপাশি ওয়াশিংটন কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে।

মেহের নিউজের খবরে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিদলটি অল্প সময়ের মধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবে। মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

এলএলবিসহ ৪ পেশাদার বিষয়ে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আপডেট সময় ০৯:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬