ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট Logo ৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

সিএনএনসহ তিন গণমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে দিন: ট্রাম্পকে মার্কিন আদালতের নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করে সিএনএন, এমএস নাও (সাবেক এমএসএনবিসি) এবং পলিটিকো—এই তিনটি শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিস্ট্রিক্ট বিচারক টিম কেলি এই ঐতিহাসিক আদেশ প্রদান করেন।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের প্রেস পাস বাতিল ও সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপের ঘটনাটি ‘অসাংবিধানিক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে’।

সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের বিরোধ নতুন মাত্রায় পৌঁছায়, যখন গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প এক আদেশে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এর প্রতিবাদে এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম তিনটি সম্মিলিতভাবে আদালতে রিট দায়ের করে।

শুনানি শেষে বিচারক টিম কেলি ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে ওই সাংবাদিকদের প্রেস পাস ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার কার্যকারিতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

শুনানিতে ট্রাম্প প্রশাসন দাবি করে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং পেশাদারিত্বের অভাব থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিচারক কেলি সেই যুক্তি পুরোপুরি নাকচ করে দেন। তিনি বলেন, সাংবাদিকদের প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা রক্ষা পাবে কিংবা পাস ফিরিয়ে দিলে নিরাপত্তা বিঘ্নিত হবে—এমন কোনো যৌক্তিক তথ্যপ্রমাণ আদালতে ট্রাম্প প্রশাসন পেশ করতে পারেনি।

এর আগে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসব গণমাধ্যমের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ও ‘মনগড়া তথ্য’ প্রচারের অভিযোগ তুলে প্রবেশাধিকার বাতিল করেন। ভবিষ্যতে দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো অন্যান্য প্রধান সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আইন বিশেষজ্ঞদের মতে, বিচারক টিম কেলির এই অন্তর্বর্তীকালীন আদেশ প্রেস ফ্রিডম ও মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী রক্ষায় ট্রাম্প প্রশাসনের ওপর এক বড় আইনি ধাক্কা।

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ

সিএনএনসহ তিন গণমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে দিন: ট্রাম্পকে মার্কিন আদালতের নির্দেশ

আপডেট সময় ০২:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬