ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট Logo ৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাতে অপ্রয়োজনীয় ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করতে হলে আবশ্যিকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ ও অত্যন্ত সংবেদনশীল একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিরা নিয়মিত বিচারকাজ পরিচালনা করে থাকেন। ফলে প্রধান বিচারপতি, বিচারপতিগণ এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইতিপূর্বেও সুপ্রিম কোর্টের নিরাপত্তা রক্ষায় প্রবেশকালে নিজস্ব পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে, নির্দিষ্ট সময়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় কিছু অপ্রত্যাশিত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ ঘটছে, যা এই গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এই পরিস্থিতি রোধে দেশের সর্বোচ্চ আদালতের নিরাপত্তা জোরদার করতে প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া জরুরি কোনো প্রয়োজনে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাতীয় পরিচয়পত্র অথবা অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ

রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ

আপডেট সময় ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬