ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট Logo ৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

আইন পেশায় নতুনদের বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে ৩৫ বছর বয়সের পর আর কেউ নতুন করে আইনজীবী হতে পারবেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাবর্তন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বক্তব্যে আইনমন্ত্রী বর্তমান যুগে আইনি পেশার নিত্যনতুন চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, “আগামী দিনে লিগ্যাল প্রফেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে নিজেদের উপযুক্ত ও যোগ্য করে গড়ে তুলতে হবে। আইনজীবী পেশাকে সমাজে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে, যেন সাধারণ মানুষ একজন আইনজীবীর কাছে এলে মনে করেন তিনি একজন অত্যন্ত জ্ঞানীদের সান্নিধ্যে এসেছেন।”

আইনজীবীদের বহুমুখী জ্ঞানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “আইন পেশায় সফল হতে হলে শুধু আইনের ধারাকানুন জানলেই চলবে না। এর পাশাপাশি অর্থনীতি, রসায়ন, নৃবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মতো বৈচিত্র্যময় বিষয়েও গভীর জ্ঞান থাকতে হবে।”

পেশাগত সততা ও নীতির বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী বলেন, “জ্ঞান ও শিক্ষায় বড় হওয়ার পাশাপাশি নীতি-নৈতিকতা বজায় রাখা সবচেয়ে জরুরি। কেউ পেশাগতভাবে হয়তো খুব দক্ষ আইনজীবী, কিন্তু তার যদি অর্থের প্রতি অতিরিক্ত লোভ থাকে এবং মক্কেলদের কাছ থেকে যেকোনো উপায়ে টাকা নেওয়ার মানসিকতা থাকে—তবে তাকে ভালো আইনজীবী বলা যায় না। এ ধরনের মনস্তত্ত্ব ও অসাধু চর্চা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।”

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ

৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬