ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

যত্নগুলো রেখে দিলাম যত্ন করে

যত্নগুলো রত্ন করে

রেখেছিলাম তোর জন্য,

অনেক আশায়, অনেক

ভালোবাসায়

রেখেছিলাম ভালোবাসা

যত্ন করে।

অন্ধকারে তোর ভীষণ

ভয়—

তাইতো আমি তোর জন্য

জ্বালিয়েছিলাম

সন্ধ্যাপ্রদীপ; যত্ন করে।

মোমের আলোয় মুখটি

যে তোর

মিষ্টি লাগে বড্ড বেশি—

তাইতো আমি পণ

করেছি,

মোমের সুতো হয়ে এবার

যত্ন করে পুড়বো হেসে

মোমদানীতে,

রাঙা আলোয় ভরিয়ে

দেবো

মুখখানি তোর ভীষণ

মায়ায়।

পাহাড় চূড়া বড্ড বেশি

প্রিয় যে তোর—

একটা পাহাড় কিনে

দেবো তোকে আমি,

দাম যা লাগে আমিই

দেবো,

ওসব নিয়ে ভাবিসনে তুই।

লতায়-পাতায়

ভালোবাসায় সেই

পাহাড়ে যত্ন করে বানিয়ে দেব

একটা কুটির,

থাকিস সেথা তোর মতো

তুই,

যেমন ইচ্ছে তেমন করে,

ঘাসফড়িঙের ডানায়

চড়ে

ঘুরবি আকাশ, ঘুরবি বাতাস,

ঘুরবি যেথা ইচ্ছে

যখন—

সাঁঝেরবেলা আসবি

ফিরে

তোর পাহাড়ে পাতার

ঘরে-

ভালোবাসা যেথায় তোকে

রাখবে ঘিরে যত্ন করে।

তোর যত ইচ্ছে আছে

করবো পূরণ সবগুলো

তার—

তাইতো আমি আছি

ভীষণ অপেক্ষাতে,

আজকে আমি পথ চেয়ে

তোর

গুনছি প্রহর প্রতীক্ষার,

পারলে আবার আসিস ফিরে—

যত্নগুলো রেখে দিলাম

তোর জন্য,

অনেক বেশি যত্ন করে…

 

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

যত্নগুলো রেখে দিলাম যত্ন করে

আপডেট সময় ০৫:২২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

যত্নগুলো রত্ন করে

রেখেছিলাম তোর জন্য,

অনেক আশায়, অনেক

ভালোবাসায়

রেখেছিলাম ভালোবাসা

যত্ন করে।

অন্ধকারে তোর ভীষণ

ভয়—

তাইতো আমি তোর জন্য

জ্বালিয়েছিলাম

সন্ধ্যাপ্রদীপ; যত্ন করে।

মোমের আলোয় মুখটি

যে তোর

মিষ্টি লাগে বড্ড বেশি—

তাইতো আমি পণ

করেছি,

মোমের সুতো হয়ে এবার

যত্ন করে পুড়বো হেসে

মোমদানীতে,

রাঙা আলোয় ভরিয়ে

দেবো

মুখখানি তোর ভীষণ

মায়ায়।

পাহাড় চূড়া বড্ড বেশি

প্রিয় যে তোর—

একটা পাহাড় কিনে

দেবো তোকে আমি,

দাম যা লাগে আমিই

দেবো,

ওসব নিয়ে ভাবিসনে তুই।

লতায়-পাতায়

ভালোবাসায় সেই

পাহাড়ে যত্ন করে বানিয়ে দেব

একটা কুটির,

থাকিস সেথা তোর মতো

তুই,

যেমন ইচ্ছে তেমন করে,

ঘাসফড়িঙের ডানায়

চড়ে

ঘুরবি আকাশ, ঘুরবি বাতাস,

ঘুরবি যেথা ইচ্ছে

যখন—

সাঁঝেরবেলা আসবি

ফিরে

তোর পাহাড়ে পাতার

ঘরে-

ভালোবাসা যেথায় তোকে

রাখবে ঘিরে যত্ন করে।

তোর যত ইচ্ছে আছে

করবো পূরণ সবগুলো

তার—

তাইতো আমি আছি

ভীষণ অপেক্ষাতে,

আজকে আমি পথ চেয়ে

তোর

গুনছি প্রহর প্রতীক্ষার,

পারলে আবার আসিস ফিরে—

যত্নগুলো রেখে দিলাম

তোর জন্য,

অনেক বেশি যত্ন করে…