ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

দুবাইয়ে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ, সাক্ষাৎকার ঢাকায়

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানি। এ নিয়োগের জন্য আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সরাসরি সাক্ষাৎকার ও প্রার্থী বাছাই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) নিয়োগ প্রক্রিয়ার স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে দুবাই থেকে আসা প্রতিনিধিদল সরাসরি সাক্ষাৎকার নেবে।

গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশ থেকে চালক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান।

কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার চালক তাদের অধীনে কর্মরত। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার কারণে বাংলাদেশি চালকদের প্রতি কোম্পানির আস্থা রয়েছে। বিশেষ করে বিমানবন্দর এলাকায় বাংলাদেশি নারী চালকদের কর্মদক্ষতার বিষয়টিও তুলে ধরেন তারা।

দুবাই ট্যাক্সি কোম্পানিতে চালক পদে আবেদন করতে প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

নিয়োগপ্রাপ্তদের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হবে। পারফরম্যান্স ও কোম্পানির নীতিমালা অনুযায়ী চুক্তি নবায়নের সুযোগ থাকবে।

বেতন নির্দিষ্ট মাসিক কাঠামোর পরিবর্তে কোম্পানির নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক হবে।

যেসব সুবিধা দেবে কোম্পানি

নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা ও এমিরেটস আইডি সংক্রান্ত খরচ কোম্পানি বহন করবে। এ ছাড়াও শুরুতে কোম্পানির পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা করা হবে। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর থেকে নির্ধারিত আবাসন ফি মাসিক আয় থেকে কেটে নেওয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন ও কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

সাক্ষাৎকারে যেসব কাগজপত্র নিতে হবে

সরাসরি সাক্ষাৎকার ও বাছাইয়ে অংশ নিতে প্রার্থীদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে। এর মধ্যে রয়েছে—

  • মূল পাসপোর্ট ও রঙিন ফটোকপি
  • মূল ড্রাইভিং লাইসেন্স ও রঙিন ফটোকপি
  • সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)

সাক্ষাৎকারের স্থান: বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), মিরপুর, ঢাকা
তারিখ: ২৯ ও ৩০ আগস্ট
পদ: ট্যাক্সিচালক
নিয়োগ সংখ্যা: ১,০০০ জন

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

দুবাইয়ে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ, সাক্ষাৎকার ঢাকায়

আপডেট সময় ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬