ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অপরাধে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন আলোচিত এই দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ।

রায়ের সময় এস কে সুর চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। রায় ঘোষণার পর বিচারক সাজা পরোয়ানাসহ তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, পি কে হালদারের কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম আসার পর ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধানে নামে কমিশন। ওই বছরের মার্চে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে দুদকের এনফোর্সমেন্ট টিম সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

দুর্নীতি দমন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি। নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় ওই বছরের ২৩ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলাটি করা হয়েছিল।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে—উপ-গভর্নর পদে থাকাকালীন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও ব্যাংক খাতের অর্থ লোপাটে তিনি প্রত্যক্ষ সহযোগিতা করেছিলেন এবং এর বিনিময়ে নানা অনৈতিক সুবিধা গ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬