ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের Logo বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত জনসন অ্যান্ড জনসনের Logo বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড Logo বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহর জামিননামা মঞ্জুর, মুক্তিতে বাধা নেই Logo টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল Logo সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতিকে কি গ্রেপ্তার করা সম্ভব? সাংবিধানিক দায়মুক্তি ও আইনি বিতর্কের ব্যবচ্ছেদ Logo সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হলো ২৩৪৬টি মামলা

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল ৬০ দিনের মধ্যে পুনরায় প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের পুরো প্রক্রিয়াটিকে ‘অস্বচ্ছ’ ও প্রচলিত আইনের পরিপন্থী আখ্যা দিয়ে এর চূড়ান্ত ফলাফল বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রিটকারী পক্ষের আইনজীবী সংবাদমাধ্যমকে জানান, প্রচলিত আইনি বিধি-বিধান ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছিল। হাইকোর্ট তাদের রায়ের পর্যবেক্ষণে এই পুরো প্রক্রিয়াটির অস্বচ্ছতার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন এবং তা সংশোধনের নির্দেশ দিয়েছেন।

গত বছর (২০২৫ সালে) ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। এর আগে ২০২৪ সালে ৪৩তম বিসিএস নন-ক্যাডার থেকে বিভিন্ন পদে সর্বমোট ৬৪২ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। হাইকোর্টের আজকের এই রায়ের ফলে পূর্বের সেই বিতর্কিত ফলাফল বাতিল করে আগামী দুই মাসের মধ্যে নতুন করে মেধা ও আইনানুযায়ী নন-ক্যাডারের ফলাফল প্রস্তুত করতে হবে।

Tag :

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল ৬০ দিনের মধ্যে পুনরায় প্রকাশের নির্দেশ

আপডেট সময় ০৩:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬