ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট Logo ৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে হাইকোর্ট বিভাগে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতি বিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে নাটক ও চলচ্চিত্রে অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের অবাধ সম্প্রচারের ফলে সমাজে পরকীয়ায় লিপ্ত হওয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার ও ধর্ষণের মতো অপরাধকে স্বাভাবিক বা মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে এবং সামাজিক নৈতিক কাঠামো ভেঙে পড়ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম—হিন্দুস্তান টাইমস, ডেইলি সাবাহ ও দ্য নিউইয়র্ক টাইমসের বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে রিটে দাবি করা হয়, লাগামহীন রোমান্টিক চলচ্চিত্র যুবসমাজের মনস্তাত্ত্বিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং নারীর প্রতি সহিংসতা ও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখে।

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

রিটকারী আইনজীবী সংবিধানের ৩৯ অনুচ্ছেদের কথা উল্লেখ করে জানান, সংবিধানে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা থাকলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনে যুক্তিসংগত বাধানিষেধ আরোপের সুযোগ রয়েছে। এছাড়া সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

রিটে আরও বলা হয়:

  • চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩: আইনটির ৫(২) ও ৮(১) ধারা অনুযায়ী পারিবারিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা করা কর্তৃপক্ষের আইনি দায়িত্ব।
  • কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬: আইনটির ১৯ ও ২০ ধারা অনুযায়ী যুবসমাজের ক্ষতি করে এমন যেকোনো সম্প্রচার বন্ধ বা নিষিদ্ধ করার স্পষ্ট বিধান রয়েছে।

কেবল প্রেমনির্ভর কনটেন্ট বন্ধের পাশাপাশি যুবসমাজের সৃজনশীল মেধা ও দেশপ্রেম জাগ্রত করতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষাভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বাধ্যতামূলক করার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ আগস্ট এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে এই রিট দায়ের করা হলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ

প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

আপডেট সময় ১২:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬