ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

হরমুজ প্রণালিতে জাহাজে সার্ভিস ফি আরোপের খসড়া বিল অনুমোদন

হরমুজ প্রণালি ব্যবহারকারী আন্তর্জাতিক জাহাজগুলোর ওপর বিভিন্ন সেবার বিপরীতে ফি আরোপের বিধান রেখে একটি খসড়া আইন অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি।

রোববার (২৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

কমিটির মুখপাত্র হাসান কাশকাভি জানান, আগের বৈঠকে আলোচনা স্থগিত থাকার পর রোববার বিলটির ৩ নম্বর ধারা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

প্রস্তাবিত বিধানের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে পরিবেশ সুরক্ষা, নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ প্রয়োজনে জ্বালানি সরবরাহ, বিমা এবং অন্যান্য সংশ্লিষ্ট সেবার জন্য নির্ধারিত ফি দিতে হবে।

যেভাবে কার্যকর হবে

প্রস্তাবিত আইনে ফি পরিশোধের ক্ষেত্রে ইরানি রিয়াল অথবা ইরান নির্ধারিত যেকোনো আন্তর্জাতিক মুদ্রা ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। চুক্তি ও সংশ্লিষ্ট নীতিমালার আওতায় অনুমোদিত বিদেশি পতাকাবাহী জাহাজগুলো এই বিধানের আওতাভুক্ত হবে।

ইরানের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হরমুজ প্রণালির নিরাপত্তা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে প্রয়োজনীয় সেবার মান ও অবকাঠামো উন্নত করা।

বিশ্ব বাণিজ্যে হরমুজের গুরুত্ব

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়।

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর সার্ভিস ফি আরোপের উদ্যোগ তাই অর্থনৈতিক ও কৌশলগত—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিপিং ও জ্বালানি বাণিজ্যে এর সম্ভাব্য প্রভাব নিয়েও নতুন করে আলোচনা তৈরি হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

হরমুজ প্রণালিতে জাহাজে সার্ভিস ফি আরোপের খসড়া বিল অনুমোদন

আপডেট সময় ১২:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬