ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের Logo বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত জনসন অ্যান্ড জনসনের Logo বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড Logo বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহর জামিননামা মঞ্জুর, মুক্তিতে বাধা নেই Logo টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল Logo সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতিকে কি গ্রেপ্তার করা সম্ভব? সাংবিধানিক দায়মুক্তি ও আইনি বিতর্কের ব্যবচ্ছেদ Logo সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হলো ২৩৪৬টি মামলা

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

দেশের বাজারে প্রচলিত ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে (৭৬.৫ শতাংশ) ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

স্বাস্থ্য সচিব ও বিএসটিআই কর্তৃপক্ষকে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে তিন প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকবেন:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একজন বিশেষজ্ঞ

সায়েন্স ল্যাবরেটরির একজন বিশেষজ্ঞ

বিএসটিআই-এর একজন বিশেষজ্ঞ

টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক রোধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব,পরিবেশ সচিব,বাণিজ্য সচিব ও বিএসটিআইসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-র এক গবেষণার তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল মামুন এই রিট দায়ের করেন।

বাজার থেকে সংগৃহীত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি (ইএইচই) ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

দেশীয় উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতে, ভিয়েতনামের ২টি নমুনার ২টিতেই, থাইল্যান্ডের ২টি নমুনার ১টিতে, ভারতের ৫টি নমুনার ১টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩২০টি কণা পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লুরাইড জেল’-এ।

শিশুদের জন্য বাজারজাত ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতে (৬৬.৭ শতাংশ) মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪০টি কণা মিলেছে ‘কোদোমো আলট্রা শিল্ড ফর্মুলা’-তে।

Tag :

আপডেট সময় ০২:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬