ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী

জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরকার চায় না কেউ অন্যায়ের শিকার হোক—এমন মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই-বাছাই করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। সরকারপ্রধান ও আমাদের ওপর এতটুকু ভরসা রাখুন।’

রবিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবাগত আইনজীবীদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। সংবিধানের এই স্পষ্ট বিধান মেনেই যাবতীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একতিয়ারভুক্ত। নিরাপত্তার স্বার্থে এবং গোপনীয়তার খাতিরে এসব তথ্য এভাবে প্রকাশ্যে বলার সুযোগ নেই; তবে প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র যথাসময়ে ব্যবস্থা জানাবে।

পিরোজপুরের এক সাবেক সংসদ সদস্যের দুর্নীতির উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে পিরোজপুরের সাবেক এমপি মহারাজ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু কর্মকর্তা যোগসাজশ করে সাড়ে তিন হাজার কোটি টাকার ভুয়া উন্নয়নকাজ দেখিয়েছেন। বাস্তবে এক ইঞ্চি রাস্তাও তৈরি হয়নি, অথচ পুরো টাকাই লুটপাট করা হয়েছে।’

তিনি আন্তর্জাতিক সাময়িকী ‘টাইম’-এর এক প্রতিবেদনের তথ্য উল্লেখ করে জানান, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিপত্রভুক্ত উপায়েই প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে। এমন এক ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্ত পরিবেশ থেকে দেশ এখন ধীরে ধীরে গণতন্ত্রের মহাসড়কে পদার্পণ করছে বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১ হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পেশাগত নৈতিকতা, দায়বদ্ধতা ও আইনি পেশার মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬