ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। আদালতের সেই নির্দেশনার ভিত্তিতেই আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের (রিমান্ড) জন্য আবেদন করার পরিকল্পনা রয়েছে। এর আগে গত ২১ জুলাই তার বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করেছিল প্রসিকিউশন।

উল্লেখ্য, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ৪৫ বছর পলাতক ছিলেন এই সেনা কর্মকর্তা। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।

অন্যদিকের এক ঘটনায়, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

গত ২১ জুলাই এই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রসিকিউশন আরও দুই মাস সময় আবেদন করে। তবে আসামি মোজাফফর হোসেনের সাথে তার কোনো ধরনের যোগসাজশ ছিল কি না—এমন অভিযোগের প্রেক্ষিতে আদালত নতুন তারিখ না দিয়ে তাকেও আজ আদালতে উপস্থিত করার নির্দেশ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ১২:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬