ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলা: সালমান এফ রহমানের জামিন মঞ্জুর

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের অধীন ১১২ কোটি টাকার একটি চেক ডিজঅনার মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় তাঁর এই জামিন আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলার অন্য আসামিরাও ইতিমধ্যে আদালত থেকে জামিন লাভ করেছেন।

পারিবারিক ও প্রাতিষ্ঠানিক আর্থিক বিরোধের জের ধরে চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫টি প্রতিষ্ঠান ও ১০ জন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

ঋণের অর্থ পরিশোধের অংশ হিসেবে ‘বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড’-এর পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের করপোরেট শাখায় জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ‘ইনসাফিসিয়েন্ট ফান্ড’ (তহবিল অপর্যাপ্ত) হিসেবে ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়।
পরবর্তীতে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী অর্থ পরিশোধের জন্য ৩০ দিনের আইনি নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী এই মামলা রুজু করা হয়।

সালমান এফ রহমান ছাড়াও এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন:এসকর্প হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শায়ান ফজলুর রহমান, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা ইমরান মণ্ডল, নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান, এএফআর হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশকুরা খানম, পরিচালক মো. সাইফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আবু নাঈম মোহাম্মদ সালেহীন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের ছেলে এ এস এফ রহমান।
চেক ডিজঅনার মামলায় জামিন পেলেও সালমান এফ রহমানের কারামুক্তি ঘটছে না। ২০২৪ সালের ১৩ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হওয়া এই ব্যবসায়ীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে আরও একাধিক ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলা: সালমান এফ রহমানের জামিন মঞ্জুর

আপডেট সময় ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬