ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের Logo বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত জনসন অ্যান্ড জনসনের Logo বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড Logo বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহর জামিননামা মঞ্জুর, মুক্তিতে বাধা নেই Logo টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল Logo সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতিকে কি গ্রেপ্তার করা সম্ভব? সাংবিধানিক দায়মুক্তি ও আইনি বিতর্কের ব্যবচ্ছেদ Logo সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হলো ২৩৪৬টি মামলা

নাগরিক অধিকারের সর্বোচ্চ সাংবিধানিক রক্ষাকবচ: রিট

সাধারণ মানুষের কাছে আদালত মানেই বছরের পর বছর ঝুলে থাকা মামলা, উকিলদের চক্কর আর দীর্ঘসূত্রতা। কিন্তু এই বিচার ব্যবস্থার ভেতরেই এমন এক শক্তিশালী আইনি অস্ত্র রয়েছে, যা মুহূর্তের মধ্যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে, বদলে দিতে পারে হাজারো মানুষের ভাগ্য। অত্যন্ত কার্যকর এই সাংবিধানিক প্রতিকারটির নাম—রিট

একটি রিট কীভাবে একজন সাধারণ নাগরিকের অধিকার ফিরিয়ে দেয়, কিংবা একটি নদীকে কীভাবেজীবন্ত সত্তা আইনগত মর্যাদা দেয়তা সত্যিই এক বিস্ময়কর আইনি প্রক্রিয়া।

রিট কী এবং কেন করতে হয়?

সহজ কথায়, রিট হলো হাইকোর্ট বিভাগের জারি করা একটি বিশেষ সাংবিধানিক আদেশ বা নির্দেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে বা রাষ্ট্রীয় কোনো সংস্থা বা কর্মকর্তা তাদের আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে, হাইকোর্টে রিট আবেদন করা যায়।

অধিকার পুনরুদ্ধার: রাষ্ট্রের কোনো পদক্ষেপে যখন কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।

আইনের শাসন প্রতিষ্ঠা: কোনো সরকারি প্রতিষ্ঠান যখন আইনের তোয়াক্কা না করে নিজের ক্ষমতার অপব্যবহার করে।

জনস্বার্থ রক্ষা: যখন কোনো একক ব্যক্তি নয়, বরং পুরো সমাজ বা দেশের মানুষ কোনো সমস্যায় পড়ে (যেমন: পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল), তখন নাগরিক সমাজকে বাঁচাতে রিট করা হয়।

আমাদের সংবিধানে প্রধানত পাঁচ ধরনের রিটের উল্লেখ রয়েছে, যা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা দেয়:

  • রিট অফ হেবিয়াস করপাস (Habeas Corpus) : কোনো ব্যক্তিকে আইনগত কারণ ছাড়া আটকে রাখা হলে এই রিট করা যায়। এক্ষেত্রে বেআইনিভাবে আটক বা গ্রেফতার ব্যক্তিকে আদালতে হাজির করতে হাইকোর্ট নির্দেশ দেন।
  • রিট অফ ম্যান্ডামাস (Mandamus) : কোনো সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের আইন অনুযায়ী যে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে, তা না করলে হাইকোর্ট সেই কাজ করার পরমাদেশ বা নির্দেশ দেন।
  • রিট অফ সার্টিওরারি (Certiorari) : বিচারিক আদালত বা ট্রাইব্যুনাল আইনবহির্ভূতভাবে কোনো আদেশ দিলে হাইকোর্ট সেই আদেশ বাতিল করতে পারেন।
  • রিট অফ প্রহিবিশন (Prohibition) : বিচারিক আদালত বা ট্রাইব্যুনাল যদি তাদের আইনগত ক্ষমতার বাইরে কোনো মামলা শুনতে শুরু করে, তাহলে হাইকোর্ট তাদের সেই কার্যক্রম বন্ধ করতে বা নিষেধাজ্ঞা দিতে নির্দেশ দেন।
  • রিট অফ কো-ওয়ারেন্টো (Quo Warranto) : কেউ আইনগত যোগ্যতা ছাড়া কোনো সরকারি পদে থাকলে এই রিটের মাধ্যমে হাইকোর্ট তার বৈধতা ও কর্তৃত্ব যাচাই করেন।

বাংলাদেশের ইতিহাসে কিছু যুগান্তকারী রিট

বাংলাদেশে রিট মামলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ’ মামলাটি। এই মামলার মাধ্যমেই দেশে জনস্বার্থ মামলার (PIL) আইনগত ভিত্তি তৈরি হয়। অর্থাৎ, নিজে সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও দেশের কল্যাণে যেকোনো সচেতন নাগরিক এখন রিট করতে পারেন।

সাম্প্রতিক বছরগুলোতে রিটের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আসা কিছু বৈপ্লবিক পরিবর্তন নিচে তুলে করা হলো:

  • নদী পেল ‘জীবন্ত সত্তা’রূপ: নদী দখল ও দূষণ রোধে এক ঐতিহাসিক রিটের রায়ে দেশের সব নদীকে ‘জীবন্ত সত্তা (Legal Entity)’ হিসেবে ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে নদীকে আইনগত সত্তা (Legal Entity) হিসেবে বিবেচনা করা হয় এবং তার স্বার্থ রক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
  • মায়ের পরিচয়ে ভর্তি: বাবার পরিচয় দিতে না পারার কারণে কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য রিটের প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়—শুধু মায়ের নাম দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে।
  • ব্রেস্ট ফিডিং কর্নার: ৯ মাসের শিশু উমাইর ও তার মায়ের করা এক রিটের পর দেশের সব জনসমাগমস্থল, বাসস্ট্যান্ড, স্টেশন ও শপিংমলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ আসে।
  • জরুরি চিকিৎসার নিশ্চয়তা: দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের কোনো হাসপাতাল যেন ফিরিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ঐতিহাসিক নির্দেশনা আসে রিটের মাধ্যমে।
  • র‌্যাগিং যৌন হয়রানি প্রতিরোধ: ক্যাম্পাসগুলোতে অ্যান্টি-র‌্যাগিং কমিটি গঠন এবং ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি বিরোধী সেল গঠন বাধ্যতামূলক করা হয় রিটের কল্যাণেই।
  • ক্ষতিপূরণের দৃষ্টান্ত: ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসানের বাবার করা রিটের দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে নাঈম ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ বুঝে পায়, যা রাষ্ট্র ও মালিকপক্ষের জবাবদিহিতার এক অনন্য উদাহরণ।

রিট যেভাবে প্রতিকার দেয়

অন্যান্য সাধারণ মামলার মতো রিটে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ বা ট্রায়ালের প্রয়োজন হয় না। হাইকোর্ট সরাসরি উভয় পক্ষের আইনি যুক্তি শোনেন। যদি দেখা যায় রাষ্ট্রের কোনো পদক্ষেপ সংবিধান পরিপন্থী, তবে আদালত তৎক্ষণাৎ: ১. রাষ্ট্রের সেই সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করতে পারেন। ২. ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারেন। ৩. কোনো বিশেষ কাজ করার বা না করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা (Directions) বা স্থগিতাদেশ (Stay Order) জারি করতে পারেন।

রিট নিঃসন্দেহে আমাদের সমাজ-রাষ্ট্রের প্রয়োজনে এক অপরিহার্য দ্বার। তবে বর্তমান সময়ে এর কিছু অপব্যবহারও লক্ষ্য করা যায়। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী প্রতিকার চাকমা বলেন, “আজকাল সস্তা পাবলিসিটি বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অপ্রাসঙ্গিক বিষয়ে রিট করার এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু রিটের মতো একটি সুউচ্চ সাংবিধানিক হাতিয়ারকে এভাবে হালকা করে দেখার সুযোগ নেই। এর অপব্যবহার রোধে গণমাধ্যম ও সুশীল সমাজকে আজ অগ্রণী ভূমিকা নিতে হবে। ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে রিট টিকে থাকুক কেবল মজলুমের অধিকার রক্ষার ঢাল আর ন্যায়বিচার পাওয়ার শেষ ভরসা হিসেবে।”

Tag :

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নাগরিক অধিকারের সর্বোচ্চ সাংবিধানিক রক্ষাকবচ: রিট

আপডেট সময় ০৫:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬