ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের Logo বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত জনসন অ্যান্ড জনসনের Logo বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড Logo বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহর জামিননামা মঞ্জুর, মুক্তিতে বাধা নেই Logo টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল Logo সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতিকে কি গ্রেপ্তার করা সম্ভব? সাংবিধানিক দায়মুক্তি ও আইনি বিতর্কের ব্যবচ্ছেদ Logo সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হলো ২৩৪৬টি মামলা

ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ

ভারতের রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’র অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি অবিলম্বে আনব্লক বা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি স্বরনা কান্ত শর্মার একক বেঞ্চ এই নির্দেশ দেন। আইনি বার্তা সংস্থা ‘লাইভ ল’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আদালতে শুনানির সময় ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাকাউন্টটি ব্লক করার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, দেশজুড়ে বিতর্কিত ‘নিট’ (NEET) পরীক্ষার সময় দলটির কিছু পোস্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত। আইনশৃঙ্খলার অবনতি ও পরীক্ষা প্রক্রিয়াকে সুরক্ষতি রাখতেই মূলত সাময়িকভাবে ওই এক্স অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল।

উভয়পক্ষের শুনানি শেষে দিল্লি হাইকোর্ট জানান, যে ‘নিট’ পরীক্ষাকে কেন্দ্র করে অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল, সেই পরীক্ষা ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকার যে উদ্বেগ বা আশঙ্কার কথা জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তার আর কোনো বাস্তব ভিত্তি নেই।

বিচারপতি স্বরনা কান্ত শর্মা তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, যেহেতু মূল পরীক্ষা পর্ব শেষ হয়ে গেছে, তাই একটি রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর ব্লক বা স্থগিত রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এই আদেশের ফলে দলটির এক্স অ্যাকাউন্টটি পুনরায় সচল করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Tag :

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ

আপডেট সময় ০৩:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬