ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের Logo বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত জনসন অ্যান্ড জনসনের Logo বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড Logo বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহর জামিননামা মঞ্জুর, মুক্তিতে বাধা নেই Logo টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল Logo সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সাবেক রাষ্ট্রপতিকে কি গ্রেপ্তার করা সম্ভব? সাংবিধানিক দায়মুক্তি ও আইনি বিতর্কের ব্যবচ্ছেদ Logo সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হলো ২৩৪৬টি মামলা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক অভূতপূর্ব ও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রের ২০৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘অ্যামেরিকান চেম্বার অব কমার্স’ (অ্যামচ্যাম) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাঁর বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, “এই চুক্তির মূল লক্ষ্য হলো একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক লাভজনক বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা, যার মাধ্যমে উভয় দেশের অর্থনীতিই সমানভাবে উপকৃত হবে।” তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে এমন একটি প্রকৃত অংশীদারিত্ব তৈরি করতে চায়, যা দুই দেশের জন্যই বাণিজ্যের নতুন নতুন দুয়ার ও সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। তিনি তাঁর বক্তব্যে জানান, বর্তমান বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর ও সুসংহত করতে অত্যন্ত আন্তরিক।

ড. মাহ্দী আমিন আরও বলেন, “আমাদের নতুন সরকার বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যেই এখন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে অ্যামচ্যামের শীর্ষ নেতৃবৃন্দসহ দুই দেশের ব্যবসায়ী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই বাণিজ্য চুক্তির দ্রুত বাস্তবায়ন দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আগামী দিনে আরও শক্তিশালী করবে।

Tag :

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে: ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেট সময় ০৭:৪০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬