ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট Logo ৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী
লিগ্যাল এইড

সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা

আর্থিকভাবে অসচ্ছল ও বিচারকার্যে অসমর্থ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি খরচে ৪ লাখ ৮৬ হাজার ৮১২টি মামলায় আইনি সহায়তা প্রদান করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। সুপ্রিম কোর্ট, ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এসব মামলায় আইনি সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সরকারি খরচে পরিচালিত আইনি সহায়তার সিংহভাগই সম্পন্ন হয়েছে জেলা লিগ্যাল এইড অফিসগুলোর মাধ্যমে।

জেলা লিগ্যাল এইড অফিস: ৪ লাখ ৭৮ হাজার ৬০৫টি মামলা।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস: ৩ হাজার ৪৯৯টি মামলা।

শ্রমিক আইনগত সহায়তা সেল (ঢাকা ও চট্টগ্রাম): ৪ হাজার ৭০৮টি মামলা।

সব মিলিয়ে সংস্থাটির অধীনে মোট ৪ লাখ ৮৬ হাজার ৮১২টি মামলায় লিগ্যাল এইড সেবা দেওয়া হয়।

বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার উপায়

অর্থনৈতিক সংকট বা সামর্থ্যের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে। সাধারণ বিচারপ্রার্থীর পাশাপাশি কারাবন্দিরাও এই সুবিধার আওতাভুক্ত।

বিনামূল্যে সরকারি আইনি সহায়তা পেতে আগ্রহী নাগরিকরা জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর ১৬৬৯৯-এ কল করে বিস্তারিত জানতে পারবেন। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের যোগ্যতা ও সেবার ধরন সম্পর্কে জানতে সরাসরি সংশ্লিষ্ট জেলা বা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আর্থিক প্রতিবন্ধকতা ঠেলে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে সরকারি এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে। তবে এ সেবা সর্বস্তরের মানুষের দৌরগোড়ায় পৌঁছাতে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর আরও জোর দেওয়া প্রয়োজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ

লিগ্যাল এইড

সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা

আপডেট সময় ০৮:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬