ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি

অসহায়, অসচ্ছল ও আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ নাগরিকদের উচ্চ আদালতে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। সরকারি খরচে আইনি সেবা নিশ্চিত করতে যোগ্য সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছ থেকে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য-সচিব ও লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো: ইমতিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যোগ্যতা অভিজ্ঞতার শর্তাবলী:

  • অভিজ্ঞতা: আবেদনকারী আইনজীবীকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অন্যূন ৫ (পাঁচ) বছর মামলা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • নিয়োগের ধরণ: প্যানেল আইনজীবী হিসেবে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ১ (এক) বছরের জন্য দেওয়া হবে। তবে সন্তোষজনক কার্যক্ষমতার ভিত্তিতে পরবর্তীতে এই নিয়োগ নবায়নযোগ্য।
  • বর্তমান প্যানেলভুক্তদের নির্দেশনা: বর্তমানে যারা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে কর্মরত আছেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে। নতুন প্যানেল অনুমোদিত হওয়ার সাথে সাথে পুরাতন প্যানেলটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

বিল ফি সংক্রান্ত নিয়মাবলী:

১. প্যানেল আইনজীবীরা ‘আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০১৫’ অনুযায়ী নির্ধারিত হারে সরকারি ফি (Fee) প্রাপ্ত হবেন।

২. কোনো আইনজীবী বিচারপ্রার্থীর কাছ থেকে কোনো প্রকার ফি বা বাড়তি অর্থ দাবি বা গ্রহণ করতে পারবেন না।

৩. মামলার আনুষঙ্গিক প্রকৃত ব্যয় কমিটি কর্তৃক বহন করা হবে।

গুরুত্বপূর্ণ দায়িত্ব শর্ত:

  • নিয়োগপ্রাপ্ত আইনজীবীকে প্রতি মাসে তার মামলার অগ্রগতির প্রতিবেদন নির্ধারিত ফরম্যাটে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার বরাবর দাখিল করতে হবে।
  • মামলা পরিচালনায় কোনো ধরনের গাফিলতি, অবহেলা বা শর্তভঙ্গ প্রমাণিত হলে, সংশ্লিষ্ট আইনজীবীকে শুনানির সুযোগ দিয়ে প্যানেল থেকে নাম কর্তন করা হতে পারে।
  • কোনো আইনজীবী স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে, তাকে অবশ্যই ৩ (তিন) মাস পূর্বে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসকে লিখিতভাবে জানাতে হবে।

আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র:

আগ্রহী প্রার্থীদের সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমটি অফিস চলাকালীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয় অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের সাথে যা যা সংযুক্ত করতে হবে: ১. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।

২. বাংলাদেশ বার কাউন্সিলের সাময়িক বা স্থায়ী পেশাগত সনদ।

৩. হাইকোর্ট পারমিশন (High Court Permission) সনদ।

৪. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মেম্বারশিপ আইডি কার্ড ।

৫. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৬. সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৭. বর্তমান ঠিকানার ভিজিটিং কার্ড (যদি থাকে)।

আবেদনের সময়সীমা:

পূরণকৃত আবেদন ফরম প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার বরাবর ডাকযোগে অথবা সরাসরি কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬ খ্রি. (অফিস সময় পর্যন্ত)।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ দরখাস্ত কোনো প্রকার নোটিশ ছাড়াই সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং পদ সংখ্যা প্যানেল আইনজীবী তালিকা প্রণয়ন কমিটি কর্তৃক নির্ধারিত হবে

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি

আপডেট সময় ০৪:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬