ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট Logo ৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

শুধু বিচারকের সংখ্যা বা বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো কিংবা দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মামলাজট নিরসনে বেঞ্চ বৃদ্ধির পাশাপাশি বিচারকদের দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি কমিয়ে আনার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। আলাপকালে তিনি সুপ্রিম কোর্টের বেঞ্চ পুনর্গঠন, বিচারক নিয়োগ, দীর্ঘ ছুটি, আলোচিত হত্যা মামলার আপিল শুনানি এবং সাম্প্রতিক বিভিন্ন সামাজিক-আইনি বিষয় নিয়ে বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “মামলাজট কমাতে কতটি বেঞ্চ রয়েছে, শুধু সেই সংখ্যা বিবেচনা করলেই হবে না; সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে কী পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, সেটিও দেখা প্রয়োজন।”

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য গঠিত একটি বিশেষ বেঞ্চের উদাহরণ টেনে তিনি জানান, প্রায় ৩০ থেকে ৩৫ কার্যদিবসে ওই বেঞ্চে মাদারীপুরের আছিয়া ও ফেনীর নুসরাত হত্যা মামলার মতো প্রায় ২৪টি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের মামলা নিষ্পত্তি হয়েছে। একই ধরনের এখতিয়ার থাকা সত্ত্বেও অন্য বেঞ্চগুলোর সক্ষমতার পার্থক্য পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করা উচিত বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রমের গতি বাড়াতে যোগ্য বিচারক নিয়োগ ও বিদ্যমান বিচারিক কাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জরুরি।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর প্রথম দীর্ঘ ছুটি শেষে হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চের কর্মক্ষেত্র পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, মামলাজট কমিয়ে বিচারে গতিশীলতা আনাই এই পুনর্গঠনের প্রধান উদ্দেশ্য। এতে অভিজ্ঞ বিচারকদের পাশাপাশি দক্ষ, সৎ ও মেধা সম্পন্ন তরুণ বিচারকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটির কারণে বিচারিক কার্যক্রমে যে বিরতি তৈরি হয়, তা কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানান রুহুল কুদ্দুস কাজল। তবে এ বিষয়ে কোনো একক সিদ্ধান্ত সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী নভেম্বর থেকে সাত খুন, আবরার ফাহাদ এবং মেজর সিনহা হত্যা মামলার মতো বহুল আলোচিত মামলাগুলোর আপিল শুনানি শুরু হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনাসহ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আবেগপ্রবণ না হয়ে আইনি প্রক্রিয়ায় সমাধানের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, “সমাজে শিক্ষকদের প্রতি সম্মান বজায় রাখা যেমন জরুরি, তেমনি অপরাধের উপযুক্ত শাস্তিও নিশ্চিত করতে হবে। তবে তদন্ত ও বিচারে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখতে হবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৫:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬