ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

মীমাংসায় মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

নির্দিষ্ট কয়েকটি আইনের মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বা মধ্যস্থতার মাধ্যমে আপস-মীমাংসা করে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুমোদনের পর মঙ্গলবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

পরিপত্র অনুযায়ী, নির্দিষ্ট কিছু আইনের অধীনে দায়ের হওয়া মামলা এডিআর পদ্ধতিতে নিষ্পত্তির উদ্যোগ নিতে পারবে লিগ্যাল এইড অফিস। এর মধ্যে রয়েছে—পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ধারা ৫; পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ধারা ৫; যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ও ৪ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারা।

এ ছাড়া দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১ ও ৫১১ ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ ধারা এবং Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারার মামলাও এই ব্যবস্থার আওতায় আনা যাবে।

এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো আদালতে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার বাইরে মধ্যস্থতা বা আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পদ্ধতি। এর মাধ্যমে আইনগতভাবে আপসযোগ্য বিরোধ তুলনামূলক কম সময়ে ও কম খরচে নিষ্পত্তির সুযোগ তৈরি হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এডিআর ব্যবস্থার সম্প্রসারণ মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের দ্রুত প্রতিকার পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

তবে পরিপত্রে নির্দিষ্ট করে দেওয়া ধারার বাইরে সব ধরনের মামলা এই প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যাবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

মীমাংসায় মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আপডেট সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬