ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে সরকারি কর্মচারীদের নতুন বেতনের প্রস্তাব

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছেছে। নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির শেষ বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব ও আইনসচিবসহ ১০ সদস্যের কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেসামরিক সরকারি কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্যও আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

কমিশনের মূল সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। নতুন এই কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে বর্তমানে ব্যয়ের চেয়ে আরও অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

সুপারিশ পর্যালোচনা কমিটি অর্থনৈতিক দিক বিবেচনা করে নতুন বেতনকাঠামোটি দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের খসড়া চূড়ান্ত করেছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে কর্মচারীদের কেবল ‘মূল বেতন’ দেওয়া হবে এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে এর সাথে ‘ভাতা’ যুক্ত হবে।

গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, ১ জুলাই থেকেই সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর করা হবে। দীর্ঘ ১১ বছর একই কাঠামোতে থাকার পর মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের বাজেটে জনপ্রশাসন খাতে গত অর্থবছরের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, যার বড় একটি অংশ এই নতুন বেতন ও পেনশন খাতেই ব্যয় হবে।

কমিটির সূত্র নিশ্চিত করেছে যে, বিচার বিভাগের বেতনকাঠামোর কিছু কারিগরি জটিলতাও ইতিমধ্যে সমাধান করা হয়েছে। অর্থমন্ত্রীর আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পর প্রস্তাবটি আগামী দুই সপ্তাহের মধ্যে যেকোনো মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হবে। মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর প্রস্তাবটি আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলেই এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে সরকারি কর্মচারীদের নতুন বেতনের প্রস্তাব

আপডেট সময় ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬