ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট

সরকারি সম্পত্তি আত্মসাত: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৯ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এদিন সকালে কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা বাকি আসামিরাও আদালতে হাজিরা দেন। আসামিপক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দীন এবং শাহীনুর ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী মামলা থেকে আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করেন। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর নির্দেশ দেন।

সালাম মুর্শেদী ছাড়া এই মামলার অন্য প্রধান আসামিদের মধ্যে রয়েছেন, হুমায়ুন খাদেম (সাবেক চেয়ারম্যান, রাজউক), এম আজিজুল হক (প্রকৌশলী), লে. কর্নেল (অব.) এম নুরুল হক (সাবেক সদস্য, এস্টেট, রাজউক),আবদুর রহমান ভূঁঞা (সাবেক পরিচালক, রাজউক),মো. আজহারুল ইসলাম (সাবেক উপ-পরিচালক, এস্টেট), মো. হাবিব উল্লাহ (সাবেক তত্ত্বাবধায়ক),আবদুস সোবহান (সাবেক সহকারী সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), মো. মাহবুবুল হক (সাবেক শাখা সহকারী), মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার (কক্সবাজারের বাসিন্দা)

মামলার অভিযোগ যা বলা হয়েছে

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং প্লটটি (হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪) পরিত্যক্ত সম্পত্তি হওয়া সত্ত্বেও কোনো অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন।

পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে সেই প্লটের হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন দিয়ে সরকারি সম্পত্তি আত্মসাতের অবৈধ সুযোগ তৈরি করে দেওয়া হয়। এই অপরাধে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, এই মামলায় গত ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ

সরকারি সম্পত্তি আত্মসাত: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

আপডেট সময় ০৪:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬