ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

একযোগে ৩৮ বিচারককে পদোন্নতি ও বদলি করে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চারজন সদস্যকে পদোন্নতি এবং একই সঙ্গে আরও ৩৪ জন বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

গত রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের চারজন সদস্যকে জ্যেষ্ঠতাসহ ‘সিনিয়র সিভিল জজ’ পদ থেকে ‘যুগ্ম জেলা ও দায়রা জজ’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত এই বিচারকদের তাদের নামের পাশে উল্লেখিত নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হলো।

অন্য এক প্রজ্ঞাপনের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসের ৩৪ জন সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশে তাদের অনতিবিলম্বে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে তাদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করতে হবে। এরপর তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন।

তবে যেসকল বিচারক বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা ছুটি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

একযোগে ৩৮ বিচারককে পদোন্নতি ও বদলি করে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ০৮:২৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬