ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের একমাত্র পথ এবং সেই পথ ধরেই সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তাঁর প্রতিটি বক্তব্যে স্পষ্ট করেছেন যে, আমরা জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে দায়বদ্ধ।” এ সময় জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “একটি বিশেষ শ্রেণী জুলাই ও জুলাই সনদকে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের নামে এক ধরনের দাবি তুলেছে। আমরা যখন সুনির্দিষ্টভাবে প্রমাণসহ উপস্থাপন করেছি যে এটি জুলাই সনদের অংশ নয়, তখন তারা বিভ্রান্তি ছড়াতে অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে।”

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, “আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ দেশের সার্বভৌমত্ব হরণের চেষ্টা চালাচ্ছে, আর অন্য পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে উঠছে। এই দুই অপশক্তির বিরুদ্ধে আপনাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।”

আইনমন্ত্রী আরও বলেন, “জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যেকোনো বিভ্রান্তির পথ পরিহার করতে আপনাদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন এবং প্রধানমন্ত্রীর দেখানো যে পথ—সেটিই মূলত জুলাইয়ের মূল পথ।”

জুলাইয়ের চেতনা নিয়ে বর্তমানে দেশে দু’টি ধারা তৈরি হয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, “জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একভাগ জুলাইয়ের চেতনাকে পুঁজি করে ব্যবসা-বাণিজ্যের রীতিতে নেমেছে। আর অন্যভাগ জুলাই সনদকে সামনে রেখে তা বাস্তবায়নে ধীরগতিতে না হলেও একটি সুনির্দিষ্ট ও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। আর এই প্রগতিশীল অংশের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান।”

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬