ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে আইনটিকে কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

বুধবার (২৪ জুন, ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

দায়েরকৃত রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বর্তমান কার্যকারিতা ও অপপ্রয়োগের আশঙ্কা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট তুলে ধরা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, ১৯৭৩ সালের এই বিশেষ আইনটি যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তা ইতিমধ্যে পূরণ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হেনস্তা বা রাজনৈতিক উদ্দেশ্যে এই আইনের অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধ করা এখন সময়ের দাবি। আইনটির বেশ কিছু ধারা ও বিধান বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার ও আইনি কাঠামোর পরিপন্থি হওয়ায়, এটিকে অবৈধ ও বাতিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আদালতের কাছে রুল জারির নির্দেশনা চেয়ে বলা হয়েছে—সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন আইন অনুযায়ী ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটি রহিত (Repeal) করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট সময় ১১:৫২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬