ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদক কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন Logo বাংলাদেশ–মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক: তিন গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই Logo এলএলবিসহ ৪ পেশাদার বিষয়ে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় Logo ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ Logo আইন লঙ্ঘন করলেই ব্যাংকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি: গভর্নর Logo “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইলিয়াস আলী গুমের রোমহর্ষক বর্ণনা” Logo নারী ও শিশু নির্যাতন দমন আইন: ব্যাখ্যা, প্রয়োগ ও কার্যকারিতা Logo সোমবারই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার Logo যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের Logo প্রাচীন প্রথা থেকে আধুনিক সংবিধান: বাংলাদেশের আইনের বিবর্তন কাহিনী

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে স্বাগতিক মেক্সিকো

দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ গোলরক্ষকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিলো মেক্সিকো। লুইস রোমোর করা একমাত্র গোলে কোরিয়াকে হারিয়েগ্রুপের শীর্ষ দল হিসেবে সবার আগে নকআউট পর্ব (১৬ দল) নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় গুয়াদালাহারায় অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচটি

ম্যাচের শুরু থেকেই দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধ জুড়ে টানটান উত্তেজনা আর আক্রমণপাল্টা আক্রমণ থাকলেও ফরোয়ার্ডদের শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ম্যাচের ৫০ মিনিটে মেক্সিকোকে লিড এনে দেন লুইস রোমো দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুংগিউ একটি ক্রস ঠেকাতে বক্স ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু নিজের ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে বল হাতছাড়া করেন তিনি আর সেই সুযোগে ডিবক্সের ভেতর সতর্ক থাকা মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর জমাট সংগঠিত রক্ষণভাগের সামনে কোরিয়ান ফরোয়ার্ডদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গোলের ব্যবধান ধরে রেখেই জয়ের উল্লাসে মাতে স্বাগতিকরা

এই হারের ফলে মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয়হীন থাকার রেকর্ড আরও দীর্ঘ হলো। ২০০৬ সালের পর থেকে মেক্সিকোকে হারাতে পারেনি কোরিয়া। গত বছর দুই দলের শেষ দেখাটি গোলে ড্র হলেও, এবার আর পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি এশিয়ান পরাশক্তিরা

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদক কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে স্বাগতিক মেক্সিকো

আপডেট সময় ১২:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬