ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট Logo ৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

অবিবাহিত হওয়ায় নেপাল যেতে বাধা: ইমিগ্রেশন পুলিশের ওপর হাইকোর্টের কড়া নির্দেশ

বৈধ পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিট থাকার পরও কেবল ‘অবিবাহিত’ হওয়া কিংবা সঙ্গে অভিভাবক না থাকার অজুহাতে প্রাপ্তবয়স্ক নারীদের বিদেশযাত্রায় বাধা দেওয়াকে কেন্দ্র করে কড়া নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নেপালগামী তিন তরুণীকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় দায়ের করা এক রিটের শুনানি শেষে সুপ্রিম কোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা প্রদান করেন।

অভিযোগ নিষ্পত্তিতে ৭ দিনের আল্টিমেটাম

আদালত ইমিগ্রেশন পুলিশকে ভুক্তভোগী তিন আবেদনকারীর অভিযোগ আগামী ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করে কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই তিন নারীর পরবর্তী বিদেশযাত্রায় যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়, সে বিষয়েও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইশরাত হাসান। তাকে সহায়তা করেন আইনজীবী তানজিলা রহমান জুঁই।

রিট শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন— ১. আবেদনকারীদের বৈধ বিদেশযাত্রায় বাধা দেওয়ার এ সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না?

২. প্রাপ্তবয়স্ক নারী নাগরিকদের কেবল ‘অবিবাহিত হওয়া’, ‘অভিভাবক ছাড়া ভ্রমণ’ বা  ‘লিঙ্গভিত্তিক অজুহাতে’ ভ্রমণ না আটকানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশিকা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না?

এ রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপি, পুলিশ সদর দপ্তর এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, আবেদনকারী তিন তরুণীর বিদেশযাত্রায় কোনো আদালতের নিষেধাজ্ঞা কিংবা আইনগত প্রতিবন্ধকতা ছিল না। প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সম্পূর্ণ বেআইনিভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বোর্ডিং ও ভ্রমণ আটকে দেওয়া হয়।

আইনজীবী ইশরাত হাসান জানান, একজন প্রাপ্তবয়স্ক নারী অবিবাহিত কি না কিংবা তার সঙ্গে বাবা-মা বা কোনো অভিভাবক রয়েছেন কি না—এটি স্বাধীন দেশের কোনো নাগরিকের বিদেশযাত্রা নিয়ন্ত্রণের আইনগত ভিত্তি হতে পারে না। এই ধরনের স্বেচ্ছাচারী আচরণ সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে বর্ণিত সমতা ও লিঙ্গবৈষম্যহীনতার অধিকার, ৩১ ও ৩২ অনুচ্ছেদের আইনের সুরক্ষা ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং ৩৬ অনুচ্ছেদের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন।

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ

অবিবাহিত হওয়ায় নেপাল যেতে বাধা: ইমিগ্রেশন পুলিশের ওপর হাইকোর্টের কড়া নির্দেশ

আপডেট সময় ০৪:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬