ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ Logo অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির নতুন মামলা, হাজির হওয়ার নির্দেশ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন Logo ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর, কবে আবেদন শুরু? Logo পাওয়ার অব অ্যাটর্নি কী, ক্ষমতা কতটুকু ও কতদিন কার্যকর থাকে? Logo সরকারি খরচে পৌনে ৫ লাখের বেশি মামলায় মিলল আইনি সহায়তা Logo অসচ্ছল বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হলো ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ Logo মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার প্রতিবাদে হাইকোর্টে রিট

কাবিননামায় আগের বিয়ের তথ্য বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা বন্ধে কাবিননামায় বর ও কনে উভয়ের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ বাধ্যতামূলক করতে কেন নির্দেশনা দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের পক্ষে রিটটি পরিচালনা করেন আইনজীবী শেখ ওমর ও তানজিলা রহমান।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

বর্তমানে ব্যবহৃত কাবিননামার (বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ফরম ঘ’) মাধ্যমে বর ও কনের পূর্ববর্তী বিয়ে, তালাক, সন্তান কিংবা ভরণপোষণসংক্রান্ত আইনগত দায়দায়িত্বের পূর্ণাঙ্গ তথ্য যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।

বিয়ের আগে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার সুযোগ থাকায় প্রতারণা ও পারিবারিক সহিংসতা বাড়ছে। এর ফলে পাত্র-পাত্রীর স্বাধীন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আগের স্ত্রী বা সন্তানদের আইনগত অধিকারও অনিশ্চয়তায় পড়ছে।

কাবিননামার সংশ্লিষ্ট ফরম সংশোধন করে বর-কনে উভয়ের পূর্ববর্তী সব বিয়ে, সন্তান, চলমান ভরণপোষণ এবং এনআইডি/পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও বাধ্যতামূলক যাচাইয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

শুনানি শেষে আদালত এসব প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করে কাবিননামা হালনাগাদে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নাগরিকদের অধিকার রক্ষায় ফরমটি সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারি করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ

কাবিননামায় আগের বিয়ের তথ্য বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আপডেট সময় ০৬:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬