ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রায় ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে পৃথক রিট আবেদন দায়ের করে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন। আদালত তাঁর পর্যবেক্ষণে জানান, এনবিআরের কর দাবি আইনি ও নীতিগতভাবে বৈধ, এবং গ্রামীণ কল্যাণ আয়কর আইন অনুযায়ী ওই অর্থ পরিশোধ করতে বাধ্য।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে বিষয়টি হাইকোর্টে ফেরত পাঠিয়েছিলেন। সেই নির্দেশনার আলোকেই বিস্তারিত শুনানি শেষে আজ এই চূড়ান্ত আদেশ আসে।

এই রায়ের ফলে এনবিআরের দাবিকৃত বকেয়া ৬৬৬ কোটি টাকা রাজস্ব বোর্ডে জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা তৈরি হলো ড. ইউনূস প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের জন্য। তবে ড. ইউনূসের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় ০৩:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬