ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ জনের আমৃত্যু কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনগুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাহুল (২৩), ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

রায়ের সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি রাহুল শুরু থেকেই পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রায়ে আদালত আরও নির্দেশ দেন যে, আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের সমপরিমাণ টাকা আদায় করতে হবে। সংগৃহীত এই অর্থ ভুক্তভোগী দুই তরুণী ও তাঁদের পরিবারের নিকট হস্তান্তরের দায়িত্ব ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট (কালেক্টর)-কে দেওয়া হয়েছে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী তাঁদের বন্ধুদের নিয়ে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বের হন। একই দিন রাত পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় এবং দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় এ নৃশংস দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ১২:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬