ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

নতুনদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পূর্ণ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, “সরকার যে বিশ্বাস ও উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে আপনাদের নিয়োগ দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব পুরোপুরি যথাযথভাবে পালন করতে হবে।”

রবিবার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের আনুষ্ঠানিক যোগদান শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনায় আইন কর্মকর্তাদের সর্বদা আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিরপেক্ষে ও নিষ্ঠার সাথে কাজ করার ওপর জোর দেন।

মতবিনিময় সভা শেষে অ্যাটর্নি জেনারেল নবনিযুক্ত ডিএজি ও এএজিদের সাথে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান এবং সেখানে প্রধান বিচারপতিসহ বিচারকদের সাথে তাঁদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্ববর্তী সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়। একই সাথে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নতুন নিয়োগ প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

নতুনদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আপডেট সময় ১২:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬