ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী Logo শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত Logo ১২৫ টাকায় চাকরি: সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর Logo বাবার আহাজারি: ‘ঋণ শোধ হলো না, বুক খালি হয়ে গেল’ Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের Logo বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত জনসন অ্যান্ড জনসনের Logo বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড Logo বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহর জামিননামা মঞ্জুর, মুক্তিতে বাধা নেই Logo টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হলো ২৩৪৬টি মামলা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত প্রকাশিত জাতীয় আইনগত সহায়তা সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২ হাজার ৩৪৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

প্রতিবেদনের উল্লেখযোগ্য তথ্যগুলো নিচে তুলে ধরা হলো। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের যাত্রা শুরু হয়। সে সময় থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৬৯৬ জন ব্যক্তি আইনি সহায়তা পেয়েছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে মোট ৩ হাজার ৪১৩টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৪৬টি মামলা। এই কার্যালয় থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ২৮৩টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থী দরিদ্র মানুষদের সরকারি খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এই সেবা দেওয়া হয়।

Tag :

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হলো ২৩৪৬টি মামলা

আপডেট সময় ০১:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬