ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে Logo দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম Logo ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি Logo ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন: বাণিজ্যমন্ত্রী Logo বাংলাভাষী মুসলিম নারীকে বাংলাদেশে পুশব্যাক:আসাম সরকারকে ২ লাখ রুপি জরিমানা Logo পাস হলো মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল Logo সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মায়ের ভোগাধিকার, আইন পাস Logo বিজেএস পরীক্ষার প্রস্তুতি: সফলতার পূর্ণাঙ্গ ও ব্যবহারিক নির্দেশিকা

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

মাদক সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রচলিত আদালতের পাশাপাশি আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, বর্তমানে শুধুমাত্র ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা ঝুলে (পেন্ডিং) রয়েছে। এছাড়া, বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর লড়াই করা সম্ভব হচ্ছে না বিধায় আগামী কয়েক দিনের মধ্যে এই আইনের সংশোধনী সংসদে তোলা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুদানের চেক প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাতেই বর্তমানে ৮০ হাজার মাদক মামলা ঝুলে আছে, যা দ্রুত শেষ করতে আলাদা ট্রাইব্যুনাল প্রয়োজন। বিদ্যমান আইনে সীমাবদ্ধতা থাকায় মাদকের বিরুদ্ধে পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না। তাই আগামী কয়েক দিনের মধ্যে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’-এর সংশোধনী সংসদে উত্থাপন করা হবে।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের এই অনুষ্ঠানে দেশের ৭৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালবাগ কেল্লা: ছুটির দিনে হারিয়ে যান মুঘল ইতিহাসের অসমাপ্ত দুর্গে

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

আপডেট সময় ০১:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬