জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন হেফাজতে ইসলামের কর্মী তাজুল ইসলাম সুমন।
বৃহস্পতিবার (১৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। প্যানেলের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
এদিন এ মামলায় ছয় নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তাজুল। তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়। বর্তমানে তিনি কৃষি কাজ করে সংসার চালান। একইসঙ্গে হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত।
জবানবন্দিতে গুম-নির্যাতনসহ দীর্ঘ আট বছর কারাগারে থাকার বিভৎস বর্ণনা তুলে ধরেন তাজুল। মিথ্যা মামলায় এত বছর আটকে রাখার জন্য শেখ হাসিনাসহ গুমের সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন তিনি।
আইন বার্তা ডেস্ক 







